1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

হোসেনপুরে এক বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণ, দুর্ভোগে এলাকাবাসী

বুরহান খান, চিফ রিপোর্রটার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর  পুমদী গ্রামে  একবছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ কাজ। ফলে প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের যাতায়াতে মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জানা গেছে, এলজিইডির আওতাধীন ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় এক বছর আগে। তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে কাঠের অস্থায়ী পুলের ওপর দিয়ে চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মিশুক, সাইকেল ও মোটরসাইকেল চলাচলের সময় পুল ভেঙে পড়ে যানবাহনসহ মানুষ পানিতে পড়ে যাচ্ছে।

ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সামি জানান, “প্রতিদিন স্কুলে যেতে অনেক কষ্ট হয়। কখন যে কাঠের পুল নিয়ে ভেঙে পড়ি, সেই চিন্তায় থাকতে হয়।” স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম  ও মো. উজ্জ্বল মিয়া  বলেন, “আমাদের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই ব্রিজটি। এখন সেটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। সরকারের কাছে আমরা দাবি জানাই, দ্রুত যেন কাজ শেষ করা হয়।”

এ বিষয়ে হোসেনপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী গালিব মুরশীদ বলেন, “ব্রিজটির আগের ঠিকাদার প্রতিষ্ঠানের কিছু সমস্যার কারণে এতদিন কাজ বন্ধ ছিল। তবে খুব শিগগিরই নতুন কার্যক্রম গ্রহণ করে  নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে করে তারা এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং