1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নান্দাইলে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ উদ্বোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার 

স্টাফ রিপোর্টার, নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় পরিবার, মসজিদ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন ও গৃহমুন্জুরির চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার, ২০ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে  ঢেউটিন বিতরণ ও গৃহমঞ্জুরীর চেক বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা: সারমিনা সাত্তার। 

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের “মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ” কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার অসহায় পরিবার, মসজিদ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জনকে জনপ্রতি দুই বান্ডেল করে মোট ৩২ বান্ডেল ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবত জনপ্রতি ৬ হাজার টাকার করে মোট ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং