1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

মিঠামইনে আ.গণি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্তে মাঠে নেমেছে দুদক

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলামের  বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ  আত্মসাতের  অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক।  দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ কার্যালয়ের   উপ -সহকারি পরিচালক ইসতেহাদ আহমেদ অভিযোগকারী এবং এলাকার সচেতন মহলের সাক্ষ্য গ্রহণ করেছেন।

সোমবার, ৩০ জুন  দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের   উপ সহকারি পরিচালক ইসতেহাদ আহামেদ   বিদ্যালয়ে এসে   অভিযোগকারী ঘাগড়া আব্দুল গণি  উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল এবং এলাকার সচেতন লোকজন কে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দুর্নীতিও অর্থ আত্মসাতের বিষয়ে  জিজ্ঞাসাবাদ করেছেন। 

জানা গেছে, ঘাগড়া আব্দুল  গনি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল   সম্প্রতি  কিশোরগঞ্জ স্পেশাল জজ আদালতে   বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি পিটিশন মামলা রুজু করেন। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন কে দায়িত্ব দেন।  বিভিন্ন প্রক্রিয়া শেষ করে  দুর্নীতি দমন কমিশন তদন্ত কাজে মাঠে নেমেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট বোন  আছিয়া আলম  বহু বছর  ছিলেন  এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির  দায়িত্বে। ওই সময় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম  আছিয়ার সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত  করেছেন।  দুদকের  উপসরকারি পরিচালক ইসতেহাদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি  এই প্রতিবেদককে জানান বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদেরকে,সাবেক  ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যদেরকে এবং এলাকার লোকজনদের সাক্ষ্য গ্রহণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং