
ময়মনসিংহের নান্দাইলকে জুয়া ও মাদকের আগ্রাসন থেকে মুক্ত করে একটি সুস্থ সুন্দর নান্দাইল গড়ার আহ্বান জানিয়েছেন ইউএনও সারমিনা সাত্তার।
শুক্রবার, ২০ জুন বিকালে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে উপজেলা নাগরিক ফোরামের আয়োজিত নাগরিক ফোরামের উপদেষ্টামণ্ডলীর মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এছাড়া ইউএনও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে আরও বলেন, সমাজের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবকরা অনলাইন জুয়া ও মাদকে বেশি আসক্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে শিক্ষা ও খেলার মাঠমুখী করে গড়ে তুলে যুব সমাজকে রক্ষা করতে হবে। প্রশাসনের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়েতের নায়েবে আমীর মাও. আব্দুস সালাম, বিএনপি নেতা গোলাম হায়দার খান ফয়সাল, পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, হেফাজতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা আমরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ, বেফাকুল মোদার্রেছীন সভাপতি মুফতি শহিদুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা তাবারক হোসেন, জমিয়াতুল মোদার্রেছীন নান্দাইলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচ.এম এমদাদুল হক প্রমুখ।
Leave a Reply