1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ভিজিএফ চাল নিয়ে মানুষের দোরগোড়ায় নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে ভালনাবেরল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল নিয়ে অসহায়, দু:স্থ ও ছিন্নমূল মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছেন ইউএনও সারমিনা সাত্তার। জনপ্রতি ১০ কেজি চালের প্যাকেট নিয়ে গাড়িতে করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে খোঁজে বের করে তা বিতরণ করছেন। এই প্রথম নান্দাইলে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ চালু করেছেন তিনি। ইউএনও সারমিনা সাত্তার নিজ গাড়ী নিয়ে রেলস্টেশন সহ বিভিন্ন বাসস্ট্যান্ড, আশ্রয়ণ কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার ছিন্নমুল অসহায় দরিদ্র গোষ্ঠী ও মানুষের মাঝে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করছেন। ইউএনও’র এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। বাড়িতে বসে সরাসরি ভিজিএফ চাল পেয়ে ঈদের খুশি ফোটে উঠেছে অসহায় দু:স্থ মানুষের মুখে। এরপূর্বে কখনও এভাবে চাল পায়নি সাধারণ মানুষ। ফলে উপকারভোগী নারী-পুরুষ ঈদের আগে খুব সহজেই পরিপূর্ণ ১০ কেজি চাল পাওয়ায় ইউএনও সারমিনা সাত্তারের জন্য প্রাণভরে দোয়া করছেন।

জানা গেছে, দেশে নির্বাচিত সরকার না থাকায় ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাদের অনুপস্থিতির কারণে দলমত নির্বিশেষে এতিমখানা, ক্বওমী মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান কর্তৃক অসহায় দু:স্থদের তালিকা করেও ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সর্বমোট ৩৪ হাজার ৯২১ জন অসহায় দু:স্থ মানুষের খাদ্য সহায়তায় ভিজিএফ চাল বিতরণের

কাজ চলছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ বিতরণে নানা গুঞ্জন থাকায় এই ঈদে সরকারি লোকজন দিয়ে তালিকা প্রণয়ন করে ভিজিএফ চাল বিতরণের পাশাপাশি সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের নিকট ভিজিএফ চাল পৌঁছে দিচ্ছি । আশা করছি ঈদের আগে সুষ্টভাবেই ভিজিএফ চাল বিতরণ কাজ সম্পন্ন হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং