1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ভিজিএফ কার্ডের জন্য উপজেলায় অসহায়দের ভীড়, নিরাশ করেননি ইউএনও

স্টাফ রিপোর্রটার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড সংগ্রহের জন্য সকাল থেকেই ভীড় জমাতে থাকেন এলাকার অসহায় ও দুঃস্থ মানুষ। প্রত্যাশা ছিল সরকারি সহায়তার কিছুটা ভাগীদার হওয়ার। অনেকেই আশঙ্কায় ছিলেন যে, কার্ড না পেলে হয়তো খালি হাতেই ফিরতে হবে। কিন্তু হতাশ করেননি হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

সোমবার, ২  জুন উপজেলা পরিষদ হলরুমে তিনি নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কার্ড তুলে দেন। এতে করে হাসি ফুটেছে সকাল থেকে ভীড় করতে থাকা এসব অসহায় মানুষের মুখে।

রহিমা খাতুন নামের এক বৃদ্ধা বলেন, ‘ভেবেছিলাম কিছুই পাবো না। কিন্তু ইউএনও স্যার নিজে দাঁড়িয়ে থেকে আমাদের হাতে চালের কার্ড দিয়েছেন। শান্তি লাগছে।’

ইউএনও কাজী নাহিদ ইভা বিডিচ্যানেলফোরকে বলেন,’সকাল থেকেই লোকজন অফিসে ভীড় করছেন ৷ কেউ যাতে খালি হাতে না ফিরে সে চেষ্টা করেছি৷’

উল্লেখ্য, প্রতি ঈদেই সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়। তবে এবার ইউএনওর এ মানবিক ও সংবেদনশীল উদ্যোগ অসহায় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং