1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টা পর  নদীতে নিখোঁজ মিঠামইনের গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

জেলার হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাসের (৫০) মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২  সকালে উপজেলার বেতেগা নমপাড়ায় ধনু নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

পারিবারিক ও স্থানীয় একাধিক  সূত্র জানায়, মিঠামইনের বেতেগা গ্রামের বাসিন্দা রমাকান্ত বিশ্বাসের স্ত্রী পার্বতী রানী বিশ্বাস গত (২০ মে) মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় থালা-বাসন পরিষ্কার করতে বাড়ির পাশে ধনু নদীতে যান। পরে আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওইদিন সন্ধ্যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করলেও ওই গৃহবধূর সন্ধান মেলেনি।

ইটনা থানার ফায়ার সার্ভিসের ইনচার্জ মুশফিকুর রহিম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু রাত হয়ে যাওয়ায় প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ ওইসময় বন্ধ করে দিতে বাধ্য হই। পরদিন বুধবার দিনভর খোঁজাখুঁজি করেও নিখোঁজ ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আজ সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে বলে আমাদের কাছে খবর আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং