
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ মে বিকেলে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর গ্রামের শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।
নিহতের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, তিনি প্রতিদিনের ন্যায় গোবিন্দপুর বাজারে তার সেলুনে চুল কাটার কাজ করে দুপুরে বাড়িতে আসেন। বাড়িতে এসে নতুন ঘরে পানি দেয়ার জন্য পানির মোটরের লাইন লাগানোর সময় সময় বিদ্যুৎপৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য রেজাউল করিম রশিদ বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply