1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

করিমগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য দোকানে সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো:শফিকুল ইসলাম।

মঙ্গলবার, ১৩ মে দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।  

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার  এলাকায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার আইনের  ব্যত্যয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জুনায়েদ মেডিসিন কর্ণারকে   ৮ হাজার টাকা এবং খান মেডিকেল হলকে ৩ হাজার টাকা এবং একটি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং