
নেত্রকোনা জেলার মদন উপজেলার বহুল আলোচিত দীন ইসলাম হত্যা মামলার এজহারভূক্ত এক আসামিকে চট্টগ্রাম জেলার নপতেঙ্গা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার মো. শিহাব (২৮) নেত্রকোনা জেলার মদন উপজেলার কাপাসাটিয়া এলাকার আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার, ১ মে বিকেল ৪টার কিছু আগে তাকে চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকার নারিকেলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম দীন ইসলাম চলতি বছরের ৬ মার্চ দুপুর ১টার দিকে নিজের ক্রয় করা জমির সীমানা নির্ধারণ করতে গেলে ১নং আসামি আবু তাহের (৬৫) সহ অন্যান্য আসামিগণ তার জমিতে প্রবেশ করে দীন ইসলামকে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় দীন ইসলামের স্ত্রীর (বাদিনী) ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিম দীন ইসলামকে উদ্ধার করে নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৭ মার্চ দুপুর টার দিকে ভিকটিম দীন ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার (৫৬) বাদি হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলার সূত্র ধরে র্যাব ছায়াতদন্ত শুরু করে। প্রথমে মামলার দুই আসামিকেেএবং পরে আরো এক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে নেত্রকোনা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply