1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন খাদ্য প্রতিষ্ঠানকে চার লাখ টাকা অর্থদণ্ড

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইনে চার খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার, ২৬ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সামারি ট্রয়ালের মাধ্যমে এই অর্থদণ্ড করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানার মোড় এলাকায় অবস্থিত ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজে পচা মাংস সংরক্ষণের দায়ে ২ লাখ টাকা অর্থদণ্ড, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে অবস্থিত নিউ ঢাকা ফুড প্রোডাক্টস  ও কিশোর ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশেখাদ্য উৎপাদন ও অন্যান্য অপারাধে  ১ লাখ টাকা করে অর্থদণ্ড  করা হয়। এছাড়া  বিভিন্ন হোটেল ও বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর  শংকর চন্দ্র পাল।

ভ্রম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে  পুলিশ,  র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং