1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

কটিয়াদীতে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. জুম্মান মিয়া(৩২) কুলিয়ারচর উপজেলার গুবরিয়া লক্ষীপুর এলাকার মো. মাইন উদ্দিনের ছেলে।

রবিবার, রাত ৯টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলার আচমিতা দক্ষিণ মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার , সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামির বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং