1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

মাথায় ইট পড়ে মুন্সিগঞ্জে করিমগঞ্জের শিশুর মৃত্যু

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর এলাকায় ইটের স্টেক থেকে ইট পড়ে করিমগঞ্জের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার,১১ এপ্রিল  দুপুর ১ টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকার বালুচর ইসমাইল বাবুলের ইটখোলায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ নামের শিশুটির কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের  আবু বাক্কারের ছেলে। আবু বাক্কার পরিবারসহ  ইটখোলায় শ্রমিকের কাজ করেন।

আব্দুল্লাহর বাবা আবু বাক্কার  বলেন, আবদুল্লাহ বালুচর ইসমাইল বাবুলের ইটখোলায় দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ সেখানে  ইটের স্টেক  থেকে একটি  ইট ছিটকে এসে আব্দুল্লার মাথায় পড়ে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই আমরা।

সেখানে শনিবার, ১২ এপ্রিল দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ মারা যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন,নিহত শিশুর পরিবার কোনো মামলা করেনি। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের হাতে দেয়া হয়েছে।

রবিবার, ১৩ এপ্রিল বাদ জোহর করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা জামে মসজিদ সংলগ্ন স্থানে জানাজা শেষে নূরেরভিটা কবরস্থানে শিশুটিকে  দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং