1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবক নিহত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে ধনু নদীর পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ওমর সিদ্দিক করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকার আবু বক্করের ছেলে।

শুক্রবার, ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার কিছু আগে করিমগঞ্জ উপজেলার আলীর চর সংলগ্ন ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি ইউনিট।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারি বিডিচ্যানেল ফোরকে জানান, নিহত যুবক মাছ ধরতে ধনু নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকাটি হঠাৎ ডুবে গেলে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালিয়ে আধা ঘন্টার মধ্যে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানার এসআই হুমায়ুন কবিরের কাছে বুঝিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং