1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ইটনায় দু’দলের সংঘর্ষে ১০ জন আহত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার ১ এপ্রিল ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক ফেরদৌস ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আ. মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। কিছুদিন আগেও রোজার মাসে তাদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। মঙ্গলবার সকালে হঠাৎ করেই দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রপাতিসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে দু’জন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং