1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইল ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ২৫ মার্চ কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ হাজার ৩৩০ টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন।  এ সময় বদর উদ্দিন বলেন,  কর্শাকড়িয়াল ইউনিয়নে ৪ হাজার ৩৩০ পরিবারে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা করছি।

এ চাল পেয়ে একজন প্রবীণ নাগরিক বলেন,  আমার বয়সে এত ভালো চেয়ারম্যান দেখছি, আমরা সবাই এই  চাল পেয়ে খুবই খুশি।

চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য উপকারভোগী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং