1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট, কিশোরগঞ্জে আরো একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আ. কাইয়ুম (৪৭) শহরের গাইটাল এলাকার মৃত আ. সোবহানের ছেলে। তিনি কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার এহারভূক্ত আসামি।

শনিবার, ১৫ মার্চ দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের গাইটাল এলাকা থেকে গ্রেফতারকরা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডারের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং