1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় পথচারীর মৃত্যু

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বালুবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নারায়ণ চন্দ্র বিশ্বাস (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ১১ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে জেলা শহরের গাইটাল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারায়ণ চন্দ্র বিশ্বাস একজন মটর পার্টস ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় ওই এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নারায়ণ চন্দ্র বিশ্বাস দাঁড়ানো অবস্থায় ছিলেন। এ সময়  ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় নারায়ণ চন্দ্র বিশ্বাসকে উদ্ধার করে সাথে সাথে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ ট্রাক্টরটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং