1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের হাট উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের হাট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার, ১১ মার্চ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উপজেলা পরিষদ চত্বরে ওই হাট  উদ্বোধন করেন।

জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সীমিত আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে বিক্রির জন্য এ হাট চালু হয়েছে।  সুলভ মূল্যের হাটের দোকানগুলোতে  পিঁয়াজ, রসুন, আলু, টমেটো, চিনি, ডাল ও মাছসহ বিভিন্ন নিত্যপণ্য বাজার দরের চেয়ে কম মূল্যে বিক্রি করা হচ্ছে।

হাট উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণসহ সূধীজন উপস্থিত ছিলেন। সুলভ মূল্যের হাট উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রশাসনের আয়োজিত এ হাটের দোকানগুলোতে বাজার দরের চেয়ে সস্তায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে সীমিত আয়ের মানুষ। আশা করছি রমজান মাসে এ হাট চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং