1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের জেল-জরিমানা

মো. সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার, ১১ জুন দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ষাইটকাহন গ্রামের মাসুদ মিয়া, শৈলজানী গ্রামের শাহিন মিয়া এবং ঘাগড়া গ্রামের হৃদয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

জানা গেছে, মাসুদ মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাকে আরও নির্ধারিত সময় কারাভোগ করতে হবে। এছাড়া শাহিন মিয়া ও হৃদয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং