1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

করিমগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার,২২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উপজেলার গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে গুণধর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন সহযোগিতায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি খয়রত একাদশ বনাম গুণধর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখছেদুল মমিন সবুজের সভাপতিত্বে ও যুবদল নেতা পারভেজ আহমেদের সঞ্চালনায়  টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  ধানের শীষ সমর্থক কেন্দ্রীয় নির্বাহী সদস্য কিবরিয়া শিপন ভূঁইয়া, ঢাকা এস-বি অফিসার ইনচার্জ আবুল হাশিম, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মামুন ভূঁইয়া,করিমগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকার, গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী,যুবদল নেতা ইসমাইল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম,গুণধর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাব্বির আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,বিএনপি নেতা রুবেল মিয়া,গুণধর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আল আমিন,করিমগঞ্জ উপজেলা নাগরিক দল সভাপতি ফেরদৌস আহমেদ,বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম,শিব্বির আহমেদ,আ:মান্নান,আসাদুল হক,নাজমুল খান,তাজুল ইসলাম,যুবদল নেতা তাজুল ইসলাম তাজ,করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জিয়ন কামাল,নিয়ামত উল্লাহ,শাওন,গুণধর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,গোলাম কিবরিয়া খুররম,গুণধর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজেদুল ইসলাম মাসুদ।

খেলায় খয়রত একাদশকে হারিয়ে গুণধর একাদশ জয়ী হয়। টুর্নামেন্টে  আম্পায়ারিং করেন অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ বাপ্পী এবং তানভীর আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং