1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট, ত্রিশালে  যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: উজ্জ্বল মিয়া ওরফে উজ্জল কসাইসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার, ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেনটিভ গ্রেফতার ১ জন,নিয়মিত মামলায় ২ জন, সিআর সাজা গ্রেফতারি পরোয়ানায় ১ জনকে গ্রেফতার করা হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বিডিচ্যানেলফোরকে জানান বিশেষ অভিযানে পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. উজ্জল কসাইকে রাতে ত্রিশাল ইউনিয়নের পাঁচপাড়া তোতার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও ত্রিশাল উপজেলার বৈলর মঠবাড়ী এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (২৪), একই এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আশরাফুল ইসলাম (২৮), বানিয়া ধলা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. সোহেল মিয়া কে গ্রেফতার করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং