1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ৬ জুয়ারিসহ  ৯জন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়ারিসহ ৯  আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

শনিবার, ১১ জানুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সকালে  আদালতে প্রেরণ করা হয়। বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।

গ্রেফতার ৯জন হলেন, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত জোতিন্দ্র সরকারের পুত্র শিবু সরকার (৫২),  নান্দাইল উপজেলার নান্দাইল গ্রামের মৃত বিনদ বিহারী শাহার পুত্র নিরঞ্জন সাহা (৫২), মৃত ইছমত আলীর পুত্র চান মিয়া (৫৫),ঝালুয়াপাড়া গ্রামের মৃত শরত আলীর মুন্সির পুত্র বাবুল মিয়া (৫২),বিয়ারা গ্রামের মৃত বাদশার বাপের পুত্র বাবুল মিয়া (৪২), গাংগাইল গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মিনু মিয়া (২৫)। এরা সকলেই জুয়া মামলার আসামি।

অপরদিকে নিয়মিত মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এমদাদুল হক (২১), জিআর পরোয়ানায় ভূক্ত আসামি সামসু মিয়ার ছেলে শামীম ইসলাম (৩২) ও সিআর পরোয়ানায় ভূক্ত আরেক মামলার আসামি মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কালাম (৩২)। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, “ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়া বা অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং