1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠন’র শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের সামাজিক সংগঠন”টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠন’র শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার, ১০ জানুয়ারি বিকালে টান সিদলা মধ্যপাড়া  এলাকায় অবস্থিত সংগঠনটি হতদরিদ্র মানুষের মাঝে  কম্বল বিতরণের মাধ্যমে শুভ উদ্বোধন করা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. নুরুল হক। উদ্বোধনের পরে মোনাজাত ও দোয়া করা হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সংগঠনের যারা দায়িত্বরত রয়েছেন, তারা সব সময় মানুষের সামাজিক ও মানবতার সেবার কাজে নিয়োজিত থাকবেন।

টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, মো. মাহবুবুর রহমান সরকার,আবু কালাম, আলা উদ্দিন, কামাল উদ্দিন, জুয়েল মিয়া, মাখন মিয়া।

কমিটির অন্যান্যরা হলেন,  সভাপতি, আনিসুর রহমান,সিনিয়র সহ-সভাপতি: মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি: শাহরিয়ার আহমেদ রাব্বি।

সাধারণ সম্পাদক: মো. রেজাউল করিম রাসেল।সাংগঠনিক সম্পাদক: মো. ওমর শেখ সানি।

এসময়   উপস্থিত ছিলেন, মো. তাইজুল ইসলাম,সাংবাদিক মাহফুজ রাজা, আবুল হোসেন,ফজলু মিয়া, রইছ উদ্দিন, সালাম মিয়া প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং