1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

হাওরে চলাচল, ভোগান্তির আরেক নাম নেয়ামতপুর মোড়

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

 

হাওরে চলাচলের ক্ষেত্রে ভোগান্তির আরেক নাম করিমগঞ্জ উপজেলার চামড়া টু কিশোরগঞ্জ সড়কের নেয়ামতপুর মোড়। হাওর অঞ্চলের ইটনা, মিঠামইন, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ বানিয়াচং উপজেলা, সুনামগঞ্জের দিরাই, শাল্লা, খালিয়াজুরি, সামারচর, ছাতক, তাহেরপুর, ভোলাগঞ্জ, মাতাবপুর সহ প্রায় ৩০/৩৫টি উপজেলার মানুষ চামড়া বন্দর হয়ে নৌ ও সড়ক পথে ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ প্রতিদিন যাতায়াত করে। জীবন যাপনের প্রয়োজনে চামড়া বন্দর হয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় নেয়ামতপুর মোড়ে। এমনও দেখা যায় যে, ঘন্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয় নেয়ামতপুরের মোড়ে ট্রাফিক জ্যামের কারণে। জীবন থেকে চলে যায় গুরুত্বপূর্ণ সময়। এখানে কোন ট্রাফিককে কোন সময় কাজ করতে দেখা যায় না। এমনকি মালিক সমিতির বা কোন স্বেচ্ছাসেবক সংগঠনের কোন সদস্যকে মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়না।

এতে করে উল্লেখিত উপজেলা ও জেলার মানুষকে ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত। ইটনা বাজারের হোমিও চিকিৎসক  কনক বর্মণ বলেন নেয়ামতপুর মোড়ে জ্যামের কথা বলে লাভ নাই, জ্যামে পড়ে অনেক সময় গুরুত্বপূর্ণ সময়টাই চলে যায়। ইটনা উপজেলা সদর ইউপির সাবেক মহিলা সদস্য ছায়া আক্তার বলেন, আমার ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত তাকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে নেয়ামতপুর মোড়ে জ্যামে আমাকে গাড়িতে প্রায় পৌনে এক ঘণ্টা সময় বসে থাকতে হয়েছে। তাই অনতিবিলম্বে এই সমস্যা সমাধানে প্রশাসনকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ভূক্তভোগি হাওরবাসী।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং