1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরেআলোকিত সামাজিক সংঘের উদ্যোগে ১৫০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার,২৭  ডিসেম্বর বিকালে উপজেলার কুড়িমারা গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার।  কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি ও শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কাজী নাহিদ ইভা।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক,হোসনেপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসিম সবুজ, প্রভাষক মোহাম্মদ রুবেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু নাঈম ও ইউপি সদস্য আহাদ মিয়া।

এতে আরও উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক সংঘের সভাপতি মাসুদুর রহমান, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সদস্য জুনায়েদ হোসেন, সাজ্জাদ হোসেন মাহতাব, মুখলেছুর রহমান, আবুল কালাম, বিল্লাল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, মাজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং