1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ

Seejan Ahmed
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

গাজীপুরে তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের সাথীদের ওপর সাদপন্থিদের অতর্কিত হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি এবং স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ দুপুরে জেলা শহরের থানা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় হাজার হাজার তৌহিদি জনতার ঢল নামে। দুপুরে জোহরের নামাজ শেষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের থানা মোড়ে জমায়েত হয়। পরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়েই এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং