1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. বোরহান উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার  সিদ্দিকুর রহমানের ছেলে ও বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শুক্রবার, ২০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই  হাবিব নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ( সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং