1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি-স্মরণ সভায় বক্তারা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

কবি আব্দুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার, ৪ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবি নাজমা মমতাজ, কবি নজরুল গ্রন্থাগারের সভাপতি কবি মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সমাজ সেবক এমদাদুল হক বাবুল, শিক্ষক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান,কবি ফয়সাল আহমেদ প্রমুখ।

স্বরণ সভায় বক্তারা বলেন, কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন গাঁথা তাঁর লেখনিতে স্থান পেয়েছে। তিনি অসংখ্য পালা গান, দেশাত্ববোধক গান, কবিতা লিখে গেছেন। 

তাঁর উল্লেখযোগ্য লিখনী গ্রন্থে কবিতা ও গণসংগীতের মধ্যে রয়েছে, রাখাল বন্ধু, জরিনা সুন্দরী, আল্লাহ্‌ মেঘ দে ছায়া দে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, প্রাণ সখি রে বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজায় কে। সামাজিক বৈষম্য অর্থনীতি ধর্মীয় ও বর্ণবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। 

কবি আব্দুল হাই মাশরেকী ১৯০৯ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামে ১ এপ্রিল মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। স্মরণ সভায় বক্তারা কবির অরক্ষিত কবরস্থান সংরক্ষণের জন্য প্রাচীর নির্মাণ এবং আব্দুল হাই মাশরেকী ফাউন্ডেশনের সমস্যাবলী নিরসনের জন্য প্রধান অতিথির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং