
ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার, ১০ অক্টোবর দুপুরে ত্রিশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পুজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় উপজেলা জামায়াতের আমীরের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান শামীম,পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম,সাবেক পৌর আমীর এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,পৌরসভা ৪ নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন খান,ত্রিশাল সদর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক মোরসালিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply