1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নান্দাইলে নিভিয়া ঘাটা ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে
oppo_0

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মাদ্র্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিভিয়া ঘাটা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ২৯শে অগাস্ট  মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দিন হেবালের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার নতুন চারতলা ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এসময় মাদ্রাসার ভবনের সামনে ফুলের বাগানে বিভিন্ন ধরনের ভেষজ ও ফুলের চারা সহ মাদ্রাসা আঙ্গিনায় বনজ গাছের চারা লাগানো হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্র-ছাত্রীরা ম্যানেজিং কমিটি সদস্য ও শিক্ষকগণকে সহযোগিতা করে। বৃক্ষরোপণ শেষে মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলামের পরিচালনায় ও সহকারী অধ্যাপক নুরুল আমিনের সঞ্চালনায় সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দিন হেবাল, অভিভাবক সদস্য ও বৃক্ষরোপণ কর্মসূচীর আহ্বায়ক আব্দুল মান্নান ভূইয়া, অভিভাবক সদস্য মাহফজুল হাসান ইদ্রিছ, শিক্ষক প্রতিনিধি মফিজুর রহমান, জসিম উদ্দিন ভূইয়া ও গোলাম মোস্তুফা সহ মাদ্রাসার শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং