1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

উবায়দুল্লাহ্ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

“ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে  বুধবার, ৩১ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে উপজেলা চত্বর  থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম সানোয়ার রাসেলের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম সানোয়ার রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালী উল্লাহ্ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার মৎস্য খামারি ও মৎস্য খাদ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং