1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে এক বৃদ্ধার আত্মহত্যা

উবায়দুল্লাহ্ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুল গণি মড়ল (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

সোমবার, ২৯ জুলাই দুপুরে  উপজেলার জাটিয়া ইউনিয়নের আরশি পাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাটিয়া ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া আরশি পাড়া মড়ল বাড়ির আব্দুল গণি মড়ল ২০০৮ সাল থেকে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন পরিবারের সকলের অগোচরে গোয়াল ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করে। 

এঘটনায় ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং