1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে  উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ 

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৯৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পাঠুয়াভাঙ্গা  ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুলাই  দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা  আবুল কালাম প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ দেন। 

ওই উপ-নির্বাচনে ৭ জন মনোনয়নপত্র  জমা দিয়েছেন এবং তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক,আবু বক্কার সিদ্দিক গেনু ঘোড়া , রহিমুল আলম ফরিদ মোটর সাইকেল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম আনারস, সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন টেলিফোন, আরফান উদ্দিন চশমা ও আল মামুন মিসকিন অটোরিক্সা প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, পাটুয়াভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান এমদাদুল হক জোটন পদত্যাগ করে গত  উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় এ পদটি শূণ্য ঘোষণা করে পূনরায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ২৭ জুলাই এ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৯টি ভোট  কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটাররা  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবুল কালাম বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাবেন।  কোনো  প্রার্থী  আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিডিচ্যানেল ফোরকে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং