1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে সীমানা দেওয়াল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

উজ্জল কুমার সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসী হিরা মিয়ার স্ত্রী নাজমা আক্তারের বাড়ির সীমানা দেওয়াল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 
বৃহস্পতিবার, ১১ জুলাই দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরী গ্রামে সংবাদ  সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি সাইফুল ইসলাম। 
জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরী গ্রামের মুন্সিবাড়ির ইসহাকের পুত্র হিরা মিয়া বাড়ির আঙিনায় গত মঙ্গলবার দেওয়াল নির্মাণ করে। একই গ্রামের প্রতিপক্ষ মৃত হাসেন আলীর পুত্র বাবু মিয়া, সুজন মিয়া,  উজ্জল মিয়াসহ কতিপয় সন্ত্রাসীরা এদিন রাতের অন্ধকারে সীমানা দেয়াল ভেঙে ফেলে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ডাংরী গ্রামের পাকা রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। 
তাই ভুক্তভোগী পরিবারটি সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং