1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে।

রবিবার, ২৩ জুন বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।পরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল,কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার,কিশোরগঞ্জ পৌর সভার মেয়র মাহমুদ পারভেজ,সাবেক ছাত্রনেতা সৈয়দ জাকিরুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং