1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

কুলিয়ারচরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরেব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।     

রবিবার, ২৩জুন দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন। এসময় পাশে ছিলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. এমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মুস্তাফিজুল হক মুছা, সদস্য সচিব মো. বদিউল আলম নাঈম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক ওয়ালিদ রবিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলি ও সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে কুলিয়ারচর বাজার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত  হয়। আলোচনা সভা শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং