
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে একটি কৃষক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, গত ২৮ মে বাড়লা গ্রামের আবদুস ছোবানের ছেলে মো. নজরুল ইসলামের সাথে একই গ্রামের মৃত আবদুর রাশিদের ছেলে রুক্তন মিয়া গংয়ের সাথে বাড়ির চলাফেরার রাস্তা নিয়ে গোলযোগ হয়। উক্ত ঘটনায় গত ২৮মে প্রতিপক্ষ নজরুল ইসলাম গংয়ের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলাল মিয়া (৪৫)কে মারাত্মক আহত করে। তার অবস্থা খুবই খারাপ থাকায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মো. নজরুল ইসলাম বাদী হয়ে রুক্তন মিয়া, ছোটন মিয়া, আনার মিয়া সহ ৮ জনের নামে দ:বি: ৩২৬ ধারাসহ বিভিন্ন ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ইতিমধ্যে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। উক্ত ঘটনা থেকে রেহাই পেতে এবং মামলার বাদী পক্ষকে হয়রানী করার জন্য বিবাদী মো. আবদুর রাজ্জাকের ছেলে মো. আনার মিয়া গত ৩ জুন একটি সাজানো ঘটনা দেখিয়ে নেত্রকোণা জেলার কেন্দুয়া আমলী আদালতে মো. নজরুল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে একটি ৩২৬ ধারাসহ বিভিন্ন ধারায় একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে নিরীহ কৃষক নজরুল মিয়াসহ ৯জনকে হয়রানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ৭ই জুন বাড়লা গ্রামে ঘটনাস্থল পরির্দশনকালে ঘটনার সত্যতা জানতে চাইলে গ্রামবাসী মো. এরশাদ মিয়া, জামান মিয়া, রেণু সহ অগণিত গ্রামবাসী জানান, ৩ জুন এই গ্রামে কোন মারামারির ঘটনা ঘটে নাই। অহেতুক মো. আনার মিয়া তাদের নামে দায়েরকৃত মামলা থেকে রেহাই পেতে এবং বাদী পক্ষকে হয়রানি ও মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে চাপ ও বল প্রয়োগ করে যাচ্ছে। বাড়লা গ্রামের জনগণ আনার মিয়া কর্তৃক দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথা, সাজানো এবং হয়রানিমূলক বলে উল্লেখ করে এই মামলার সকল আসামিদের মামলা অব্যাহতি প্রদানের জোর দাবী জানিয়েছেন। অপরদিকে নিরীহ কৃষক নজরুল ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলার সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান গ্রামবাসী।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, মো. নজরুল ইসলাম কর্তৃক দায়েরকৃত অভিযোগটি ইতিমধ্যে এফআইআর ভূক্ত করা হয়েছে এবং এসআই সাদ্দাম হোসেনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া কোর্টে অপর পক্ষ কোন মামলা দায়ের করেছে কি না সেটা এখন পর্যন্ত আমার জানা নেই।
Leave a Reply