
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল।
শুক্রবার, ২৯ মার্চ গভীর রাতে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন কাজীহাটি হযরত আলীর তালতলা পরিত্যক্ত জমিতে বসে জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৪ জনের মধ্যে মোখলেছ(৩৭) উপজেলার কাজিরহাটি গ্রামের আবুল হাসেমের ছেলে, নৃপেন্দ্র (৫২) একই গ্রামের নয়নের ছেলে, সজীব মিয়া(৪০) একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ও ছেলে ফারুক মিয়া(৪২) একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, তাদেরকে জুয়ার সরঞ্জাম, নগদ টাকাসহ উল্লেখিত স্থান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply