1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পিকাআপ চাপায় শিশু নিহত, চালক আটক

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪৫২ বার পড়া হয়েছে
নিহত শিশু ফাহাদ মিয়া

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় দ্রুতগামী একটি পিকআপ চাপায় এক শিশু নিহত হয়েছে। রবিবার, ২৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফাহাদ (৭) মিয়া পোড়াবাড়ীয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে।

জানা গেছে, পিকআপ ভ্যানটি পাকুন্দিয়ার দিক থেকে পুলেরঘাট যাওয়ার সময় পোড়াবাড়ীয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু ফাহাদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। 

এলাকাবাসী ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে  পুলিশে সোপর্দ করেছে। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিডিচ্যানেল ফোরকে  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং