1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিদেশ গমনচ্ছুক ও প্রবাসীদের করণীয় শীর্ষক মতবিনিময়

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

চলবো মোরা একসাথে, জয় করবো দারিদ্রতাকে’ এ স্লোগান নিয়ে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন’র যাত্রা শুরু।

এ উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রক্তদান কার্যক্রমে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ডা. রেহানা সরদার পলির নেতৃত্বে করিমগঞ্জ বাজারে অবস্থিত সংগঠনের কার্যক্রমে বিভিন্ন এলাকার হতদরিদ্র শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।
শনিবার, ৯ মার্চ কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন’র নতুন অফিস উদ্বোধন ও সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের পরিচিতি উপলক্ষে বিদেশ গমনচ্ছুক ও তাদের পরিবারদের করণীয় শীর্ষক অবহিতকরণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলার করিমগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান। এতে রিসোর্স পার্সন হিসেবে বিশেষ অতিথির বক্তৃতা করেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম ও জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আলী আকবর।
সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, আওয়ামী লীগ নেতা-সমাজসেবক দিলোয়ার হোসেন মঞ্জু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, করিমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, সংগঠনের উপদেষ্টা-সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম, সংগঠনের উপদেষ্টা সামির হোসেন সাকি, ব্যাংকার খাইরুল ইসলাম, তসলিমুর রহমান খান রবিন প্রমুখ। এ সময় করিমগঞ্জ পৌর মেয়র মুসলেহ উদ্দিন, বণিক সমিতির সভাপতি মাহবুব আলম খোকন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
অনুষ্ঠানে জানানো হয়, বিদেশ গিয়ে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সেজন্য তাদের কল্যাণে সবসময় এ সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে অত্র অঞ্চলের বাসিন্দা বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ কার্যকরী কমিটির সকল সদস্যদের নাম-পরিচয় উপস্থাপন করা হয়। এ সময় রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ ও সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং