
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার, ৪ নভেম্বর রাত পৌনে ১১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলার রাজাকাটা এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে সাড়ে ৪২ কেজি গাঁজা, ২৬ পিস ইয়াবা ও দুই বোতল দেশী মদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
উদ্ধার করা বিপুল পরিমান মাদক ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply