1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

নিকলীর শিশু ধর্ষণ মামলার আসামি কবিরাজ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি জয়নাল কবিরাজকে (৫০) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতার জয়নাল কবিরাজ  কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা।

রবিবার, ২ নভেম্বর রাত সাড়ে দশটার কিছু আগে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর কুড়িপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেসলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, বাদি এবং বিবাদি একই গ্রামের বাসিন্দা। জয়নাল (৫০) একজন কবিরাজ। ঘটনার দিন গত ২ অক্টোবর  সকাল অনুমান ১০টার দিকে বিবাদি জয়নাল (৫০) বাদির বসতঘরে আসে এবং বাদির মেয়ে ভিকটিমকে দেখে বলে যে তার সমস্যা আছে চিকিৎসা করতে হবে। এই কথা বলে বিবাদি জয়নাল বাদিকে দোকান থেকে পান আনতে পাঠায়। বিবাদি দোকান থেকে পান আনকে গেলে বিবাদি জয়নাল বাদির মেয়ে ভিকটিমকে ঘরের দক্ষিণপাশের কোঠায় নিয়ে চিকিৎসার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে বিবাদি জয়নাল ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে নিকলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামালা করার পর থেকে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প আসামিকে গ্রেফতার করতে তৎপর হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিকে জেলার নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং