1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে  পুরস্কার বিতরণ ও তাদের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার, ২২ আক্টোবর বিকেলে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইফফাত আমান ইলি ‘র (মেরিন অফিসার) সৌজন্যে এই   অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেধা পুরস্কার,নতুন শিক্ষক  বরণ,নৈমিত্তিক ছুটি না নেয়া শিক্ষক উপস্থিতি, শাপলা ওয়ার্ড পুরস্কার, জেলা পর্যায়ে চেষ্টা কাব শিশু ও শ্রেষ্ঠ অভিভাবকসহ ১৭৫  শিক্ষর্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ।

হোসেনপুর উপজেলার  সহকারি শিক্ষা অফিসার   মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার   মুজিব আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে শুধু বিদ্যালয়ে পাঠিয়ে বসে থাকবেন না, সুশিক্ষিত করতে হলে আপনাদের সন্তানের পেছনে  প্রচুর সময় দিতে হবে। মনে রাখবেন ধন সম্পদ উপার্জন করে রেখা যাওয়ার চেয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সম্পদে পরিণত করতে পারলেই তাদের ভবিষ্যৎ  উজ্জ্বল হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,   হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সভাপতি ও হোসেনপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক   মানসুরুল হক রবিন, এবিএম চঞ্চল,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, সহকারি  শিক্ষা অফিসার মুজাহিদুর ইসলাম,শফিকুল ইসলাম,আ:রশিদ ফকির, সালমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন  বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং