1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে চার বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত আরা মৌ (৪) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার নামা শাহেদল গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসরাত আরা মৌ একই এলাকার মো. মমিন মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বৃষ্টিভেজা অবস্থায় তার পিতার একটি ইজিবাইক (মিশুক) চার্জে লাগানো ছিল। এ সময় শিশু ইসরাত আরা অসাবধানতাবশত গাড়িতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসক আল নুর আকাশ মৃত্যুর বিষয়টি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং