1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেফতার 

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল।

শুক্রবার, ২৯ মার্চ গভীর রাতে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন কাজীহাটি হযরত আলীর তালতলা পরিত্যক্ত জমিতে বসে জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৪ জনের মধ্যে মোখলেছ(৩৭) উপজেলার কাজিরহাটি গ্রামের আবুল হাসেমের ছেলে, নৃপেন্দ্র (৫২) একই গ্রামের নয়নের ছেলে, সজীব মিয়া(৪০) একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ও ছেলে  ফারুক মিয়া(৪২) একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, তাদেরকে জুয়ার সরঞ্জাম, নগদ টাকাসহ উল্লেখিত স্থান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।

পাকুন্দিয়া থানার  ওসি  আসাদুজ্জামান টিটু বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং