1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ভৈরবে ৩৮কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

মো. ছাবির উদ্দিন রাজু ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ৩ জনের মধ্যে মো. আবুল হাসান ওরফে প্রান্থনাথ (২৭) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত সুনীল নাথের ছেলে, খাদিজা বেগম(৩৭)  একই এলাকার সুধন মিয়ার মেয়ে ও আশরাফুল ইসলাম (৩৫) নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মোড়োলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

শনিবার, ৫ জুলাই রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী একটি বাসের সিটের নীচ থেকে  অভিনব কায়দায় রাখা ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও  আসামিদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪,সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার।

 গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং