
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৩ জনের মধ্যে মো. আবুল হাসান ওরফে প্রান্থনাথ (২৭) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত সুনীল নাথের ছেলে, খাদিজা বেগম(৩৭) একই এলাকার সুধন মিয়ার মেয়ে ও আশরাফুল ইসলাম (৩৫) নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মোড়োলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
শনিবার, ৫ জুলাই রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী একটি বাসের সিটের নীচ থেকে অভিনব কায়দায় রাখা ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪,সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply