1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার নারী লুৎফা (৪৫) জেলার তাড়াইল উপজেলার  বেরকোনা এলাকার আল আমিন মেম্বারের স্ত্রী।

বুধবার, ১৮ জুন রাত পৌনে ১১টায় গোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নগুয়া শেষ মোড় এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং