
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার নারী লুৎফা (৪৫) জেলার তাড়াইল উপজেলার বেরকোনা এলাকার আল আমিন মেম্বারের স্ত্রী।
বুধবার, ১৮ জুন রাত পৌনে ১১টায় গোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নগুয়া শেষ মোড় এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply